Public Tec. Master

Facebook

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, January 20, 2019

এবার শিক্ষক নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ : শিক্ষামন্ত্রী



শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সারা দেশে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বচ্ছতার ভিত্তিতে সব কাজ হয়। কাজেই এবার শিক্ষক নিয়োগ হবে শতভাগ স্বচ্ছ।
শুক্রবার চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গত ১০ বছরে শিক্ষাখাতে অসামান্য অর্জনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এত বড় দেশ, এত মানুষ এবং এত শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে এখনও কিছু কিছু প্রতিষ্ঠানে সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে। শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে আমি সেসব সমস্যা সমাধানে কাজ করতে চাই।
তিনি বলেন, আগামী যাতে দেশের কোথাও কোনো শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা না থাকে সে বিষয়ে আমরা কাজ করব। শিক্ষক স্বল্পতার বিষয়টি নিরসন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের সাবেক ছাত্র সুনিল কৃষ্ণ মাঝি, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
ইকরাম চৌধুরী/এএম/পিআর

https://www.jagonews24.com/country/news/475836 (collected from)


No comments:

Post a Comment

Gov. Job Circular

Prise de rendez vous pour docteur en ligne

otre disposition  centre voiture avec chauffeur a Bordeaux Prise de rendez vous en ligne à votre service A travers ses nombreuses options, l...

Post Top Ad

Your Ad Spot

Pages